একে এই মন্দার বাজারে সরকারী চাকরি তো দূরে থাক, বেসরকারি চাকরি পাওয়াও বেশ কঠিন। আর যদি মেয়ের বাবা সন্ধান পায় সরকারী চাকুরী করা বিবাহ যোগ্য ছেলে তাহলে তো কেল্লা ফতে। এবার তেমনি অবাক করা এক কাণ্ড ঘটলো বিহারের রেপুরা জেলায়।
ছেলের নাম গৌতম কুমার। গত বুধবার স্কুলে পরেছিলেন। হটাৎই একদল অচেনা লোক ক্লাস রুমের ভিতরে ঢুকে পড়ে। তারপর গৌতমের মাথায় রীতি মত বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। তুলে নিয়ে চলে যাওয়া হয় রাজেশ রাইয়ের বাড়িতে। সেখানে মাথায় বন্দুক ঠেকিয়ে রাজেশ রাইয়ের মেয়েকে বিয়ে করতে বাধ্য করা হয়।
স্কুল থেকে গৌতম কুমারকে অপহরণের পর স্কুলের প্রধান শিক্ষক থানায় সব ঘটনা জানায়। বহু চেষ্টার পর অবশেষে গৌতম কুমারের ফোনের লোকেশান ট্র্যাক করে রাজেশ রাইয়ের বাড়িতে পৌঁছায়। কিন্তু যতক্ষণে পুলিশ পৌঁছায় ততক্ষণে অবশ্য বিয়ে হয়ে গিয়েছে।
তবে বিহারে এই ঘটনা প্রথম না। এর আগেও অপহরণ করে বিয়ে দেবার ঘটনা বিহারে ঘটেছে। তবে এইধরনের বিয়ে আইনত বৈধ নয়।







