উত্তর ২৪পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামের ঘটনা। বছর ২৮ এর কারিমুল ইসলাম গাজী গত ১০ বছর আগে বোম্বাইতে রাজমিস্ত্রির কাজ করতে যায়। চলতি মাসে ২৮ শে জানুয়ারি রবিবার রাজমিস্ত্রির কাজ ছেড়ে ট্রেনে করে বাড়ি ফিরেছিল কারিমুল।
মুম্বাই ভাইন্ডার স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার ঠিকাদার সংস্থার কাছ থেকে ফোনে শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবারের আত্মীয়-স্বজন। তাদের দাবি ট্রেন থেকে হয়তো কেউ ধাক্কা মেরেছে। না হলে দীর্ঘ এক যুগ বোম্বাইতে কাজ করার সুবাদে কি করে হঠাৎ ট্রেন থেকে পড়ে গেল কারিমুল।
মৃত্যু নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন । ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে কারিমুল ইসলাম গাজীর মৃতদেহ ভাদুরিয়া গ্রামে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নামে। মৃতের পরিবারের দাবি উপযুক্ত তদন্ত করুক প্রশাসন। যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু না কেউ ধাক্কা মেরেছে? পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে তৈরী হয়েছে একাধিক রহস্য।







