রাজনীতিরাজ্য

নজরে পঞ্চায়েত, গ্রামে জনসংযোগ বাড়াতে তৎপর তৃণমূল

নতুন বছরে রাজ্য শাসকদলের নজরে বেশ কয়েকটি জেলার গ্রাম পঞ্চায়েত। বিশেষত পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, মালদার মতো জেলা তো অবশ্যই। মারিশদা আর তাতলা পঞ্চায়েতের আগে দলের জিরো টলারেন্স মডেল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই দুই উদাহরণকে সামনে রাখছে দল।আবাস যোজনা-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের তোপের মুখে তৃণমূল। বারবার সতর্ক করাও হয়েছে দলের তরফে।

জনসংযোগই এই মুহুর্তে আসল লক্ষ্য তৃণমূলের। দুর্নীতির জেরে যে জনরোষের কবলে পড়েছে দল তাতে প্রলেপ লাগাতেই এবার আগামী দু’মাস দলের উচ্চ নেতৃত্বকে গ্রামে গ্রামে পাঠানোর লক্ষ্য নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর উবাচ, ‘পঞ্চায়েতে কী হয়েছে সেটা জানতে হবে, কী হয়নি সেটাও জানতে হবে।’ তৃণমূলের কথায়, দলের ভলান্টিয়ার কর্মীরা সমস্ত বিষয়ে রিপোর্ট নেবেন আম জনতার কাছ থেকে। প্রায় সাড়ে তিন লক্ষ তৃণমূল কর্মীকে যুক্ত করা হবে ‘দিদির দূত’ অ্যাপের মাধ্যমে।

যদিও পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা এখনও হয়নি। পাশাপাশি, প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রচার কর্মসূচিতে নেমে পড়েছে। সেইমতো পিছিয়ে নেই রাজ্যের শাসকদলও। সাড়ে তিন লক্ষ দিদির দূত সরাসরি পৌঁছে যাবেন ১০ কোটি রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে। শুনবেন সুবিধা-অসুবিধার কথা, লক্ষ্য জনসংযোগ; এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.