রাজ্য

আর.জি.কর কান্ডের জেরে ভাটা পুজোর বাজারে

• মাত্র ২৬ দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে চলেছে। কিন্ত এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে উৎযাপনে মেতে ওঠার কথা ভাবতেও পারছে না মানুষেরা , অনেকেই ভেবেছেন পুজে করবেন না ‌। সেক্ষেত্রে আমরা জানি অনেক পুজো কমিটি গুলি তাদের সরকার থেকে দেওয়া নির্ধারিত অনুদান ফেরত দিয়েছেন , আবার বহু তারকারাও জানিয়েছেন ‘অভয়া’র বিচার না পাওয়া পর্যন্ত পুজোয় কোনরকম কেনাকাটা বা আনন্দ করবেন না।
আর.জি.করে অভয়া’কে‌ নৃশংস অত্যাচার করে খুন করার ঘটনা প্রায় দেড় মাস হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে কেসটা ‌।এর ফলে পুজোর বাজার অনেকটাই পড়ে গেছে এমনটাই অনুমান করা হচ্ছে।

• এই প্রতিবাদের আগুন বিক্রেতাদের উপর কতোটা প্রভাব ফেলেছে, এই প্রসঙ্গে এক বিক্রেতা জানান:
প্রতিবছর আমরা এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। কারণ এই উৎসবের সময়েই আমাদের বিক্রি ভালো হয়। তাই এ বছর ভেবেছিলাম লাভের মুখ দেখতে পাবো কিন্তু আর.জি.করের ঘটনার পর সব ভাবনা পাল্টে গেছে। প্রতিবার দুর্গা পুজোর প্রায় দু-তিন মাস আগে থেকে প্রতিটা দোকানে মানুষের ভীর উপচে পড়ে। যেখানে আমরা সারাদিন বিক্রি করতাম, কিন্তু এখন দোকানে ভিড় হচ্ছে না, তেমন বিক্রি বাড়টাও হচ্ছে না, পূজোর বাজার একদমই পড়ে গেছে। এই অবস্থার দিকে তাকিয়ে দোকানে কোন নতুন জিনিসও আনতে পারছি না।
এখনো পর্যন্ত কোনো আসার আলো দেখতে পাচ্ছি না। ঠিক ভাবে বিক্রি না হলে আমাদের ব্যবসার অনেকটাই ক্ষতি হবে। যা সামলাতে অনেকটাই প্রয়াস করতে হবে।

•’অভয়ার’ বিচার নিয়ে কী বলতে চান? এই প্রসঙ্গে জানান:
আমি চাই ‘অভয়া’ সঠিক বিচার পাক। যেই দেশে মা দুর্গার মত দেবীর পূজা হয় ,সেই দেশেই কি না মেয়েদের কোন সম্মান নেই। সেই দেশেই মেয়েদের ধর্ষণ হতে হয়।তা আর বিচার পাওয়া যায় না, কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেইসব ধর্ষকেরা।
কিন্তু আমি এও চাই যে একটুখানি হলেও যাতে বিক্রি হয়। এই বিক্রির উপর ভরসা করে আমাদের সংসার চলে।
এমনটাই বলে আক্ষেপ জানালেন এক বিক্রে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.