সানি দেওল আমিশা প্যাটেলের ‘গদর ২’ মাত্র ১৩ দিনেই ৪০০কোটি টাকা আয় করে। তবে আজ থেকে প্রায় ২৩ বছর আগে তার অভিনয় জীবন শুরু হয়েছে। ‘কহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। তার পর গদর ছবিতে সুযোগ। তার পর পর দুটি ছবি ২০০০ ও ২০০১ সালে মুক্তি পায়। ছবিগুলো তুমুল সাফল্য পেয়েছিল।
যে কোন অভিনেত্রী জীবনে এমন ঘটনা বেশ বিরল। ক্যারিয়ারের শুরুতেই পরপর দুটি হিট ছবি। আমিশা গোড়ার প্রথমেই সাফল্য পেয়ে যান। ‘ গদর ‘ এ অভিনয় করার পর আমিশা জুটি বাঁধেন সলমন খানের সঙ্গে। ২০০২ সালে মুক্তি পায় ‘ইয়ে হ্যায় জলওয়া ‘ । পরপর হিট ছবির পর প্রথম আমিশা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। ছবির সাফল্যের প্রধান কাঁটা হিসেবে তিনি সালমান খানের প্রসঙ্গ টানলেন।
আমিশার মতে, ”’ইয়ে হ্যায় জলওয়া’ ছবিটি সে ভাবে জায়গা করে নিতে পারেনি। তার পিছনে সংবাদমাধ্যমের অবদান রয়েছে। কারণ, সে বছর সংবাদমাধ্যম ব্যস্ত ছিল সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ কেস নিয়ে। না হলে ছবি ভাল চলতই,” আক্ষেপ অভিনেত্রীর।
সেই সময় মুম্বাই রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে ফুটপাতে থাকা একজন নিহত হন। আহত হন আরো তিনজন। অভিনেতার বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা দায়ের হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বেকসুর প্রমাণিত হন সালমান। তাই আমি সব মনে করেন যে সেই সময় সালমান খান যেহেতু একটি বিতর্কে জড়িয়ে পড়েছিল। তার জন্য সেই প্রভাব তাদের সিনেমার ওপর পড়েছিল।







