পরিবার সূত্রে খবর, অরিত্র মন্ডল নামে ওই যুবকের বয়েস আনুমানিক ২৩ বছর। বাড়ি হরিণঘাটার হাজিরা বিলিয়া গ্রামে। গতকাল মোটরবাইক নিয়ে পিসির বাড়িতে যাওয়ার নাম করে সে নদীয়ার কৃষ্ণনগরে তার বন্ধুর বাড়িতে চলে যায়, আজ ভোররাতে শান্তিপুর গোবিন্দপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে হরিণঘাটার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল।
এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ পুলিশের কাছ থেকে তাদের কাছে ফোন যায় তাদের ছেলের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অরিত্রর পরিবার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসে। পুলিশ সূত্রে খবর,অরিত্রকে যেভাবে পিষে দিয়ে চলে গেছে তাতেই প্রাথমিক অনুমান লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়ে অরিত্রর। রবিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠাই শান্তিপুর থানার পুলিশ।
অরিত্রর পরিবার সূত্রে খবর, -মায়ের ইচ্ছাকে বাস্তবায়িত করতে অরিত্র পৌঁছে গিয়েছিল সাফল্যের দোরগোড়ায়। মাত্র কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাংকে চাকরি পাওয়ায় খুশিতে বুক ভরে উঠেছিল গোটা পরিবারের, কিন্তু আজ সব শেষ। বন্ধুর বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৩ বছর বয়সী অরিত্রর।







