প্রতি বারের মতো এ বছর পূজোতেও টলিপাড়ার তারকারা অনুরাগীদের জন্য বিভিন্ন চমকের পরিকল্পনা করেছেন।এবার সেই দলে নাম লেখালেন অভিনেত্রীমনামী ঘোষ।তিনি ভক্তদের উপহার দিলেন পুজোর গানের মিউজ়িক ভিডিয়ো। তাঁর মিউজিক ভিডিওর নাম ‘আইলো উমা বাড়িতে’।
বাঙালির কাছে দুর্গাপুজো মানেই আবেগ।বাঙালিয়ানায় মোড়া এই মিউজিক ভিডিওতে বাঙালি লুকে ধরা দিতে চলেছেন মনামি।সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ভিডিওর লুক।সেখানে মনামীকে লাল পাড় সাদা শাড়ি,খোলা চুলে অপূর্ব দেখতে লাগছিল।মনামী ঘোষ অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী তা তাঁর ইউটিউব চ্যানলে দেখলে বোঝা যায়।এই বছর পুজোর গানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত মনামি। তিনি বললেন, ”বাঙালি আবেগে ভরপুর একটা মিউজ়িক ভিডিয়ো দর্শক উপহার পেতে চলেছেন। পুজোর গান বলেই নাচ তো আছেই। তবে এই মিউজিক ভিডিয়োর গল্পটাই প্রধান উপজীব্য।”সেই গল্পের আভাস পাওয়া গেল অভিনেত্রীর থেকে।
খুব শীঘ্রই মনামির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই গানটি।এটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৈকত বারুরি। গত বছরও এই জুটি নিয়ে এসেছিল ‘ভিটামিন এম’ নামে মিউজ়িক ভিডিয়ো। যা নিমেষে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এই বছর মনামির লিপে গানটি গেয়েছেন অন্তরা নন্দী। সঙ্গীতায়োজন করেছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি। গীতিকার আকাশ ভট্টাচার্য।







