কলকাতা

বেলেঘাটায় সরকারি ও বেসরকারি বাঁশের মুখোমুখি সংঘর্ষ। আহত অন্ততপক্ষে ২৯

রাস্তার ধারে রয়েছে অসংখ্য ‘ভেইকেল স্পিড ডিটেক্টর সিস্টেম’। তবুও সেই সিস্টেমে ফাঁকি দিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলেছে যানবাহন। আর আমরা যারা নিত্য যাত্রী তারা প্রায় বাসে বাসে রেষারেষি দেখতে অভ্যস্ত। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের, যেকোনো সময় হয়ে যায় বড়সড়ো বিপদ।

আজ বিকেল চারটে নাগাদ বেলেঘাটার মেইন রোডের ওপর একটি সরকারি ও বেসরকারি বাস মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হয়েছে এক শিশুসহ ২৯ জন।
প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনার দিন বিকেলে তীব্র গতিতে ধর্মতলা থেকে ধামাখালীর দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। বেলেঘাটা রাসমণি বাজারের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে উল্টো দিক থেকে হঠাৎই ৪৪/১ এর একটি বেসরকারি বাস চলে আসে। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাসটি মুখোমুখি সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটিকে।

প্রবল সংঘর্ষের কারণে বেশ ক্ষয়ক্ষতি হয় বাস দুটিতে। ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান। রক্তাক্ত হন বহু যাত্রী। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। পুরো ঘটনায় এক শিশুসহ প্রায় ২৯জন আহত হয়েছে।

আহত শিশুটিকে উদ্ধার করে বেলেঘাটা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ বেলেঘাটা মেন রোড প্রচুর সংকীর্ণ এবং জনবহুল থাকে সবসময়। বেপরোয়া গতিতে বাসের চলাচলের জন্য প্রাইশই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক বাসিন্দা প্রিয়া চক্রবর্তী জানান, ‘এমনিতেই সংকীর্ণ রাস্তা। সারাদিনই সরকারি বাস বেপরোয়া গতিতে চলাচল করে। আমাদের রাস্তা পারাপার করতেই ভয় লাগে। তার ওপর রাস্তার দু’ধারে ইচ্ছেমতো গাড়ি দাঁড় করানো থাকে। পুলিশ প্রশাসন অন্তত গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করুক’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.