খেলাধুলা

ব্যর্থ গেল মেসির গোল, আর্কাদাগের কাছে হেরে বিদায় ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের অভিযান থেমে গেল কোয়ার্টার ফাইনালেই। তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগের বিরুদ্ধে দুই লেগের লড়াইয়ে ১-৩ গোলে হেরে ছিটকে গেল অস্কার ব্রুজ়োর দল। ঘরের মাঠে ০-১ ব্যবধানে হারের পর ফিরতি ম্যাচে ১-২ গোলের হার লাল-হলুদের সেমিফাইনালের স্বপ্ন চুরমার করে দেয়। যদিও ম্যাচের শুরুটা আশা জাগিয়েছিল ব্রুজ়োর শিষ্যদের।

প্রথম মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মেসি বৌলি। তাঁর গোলে স্বপ্ন দেখা শুরু করেছিল লাল-হলুদ সমর্থকেরা। কিন্তু খেলার ৩৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন লালচুংনুঙ্গা। এক দশক ধরে লাল-হলুদ শিবিরের অন্যতম দুর্বলতা লাল কার্ড—এ দিনও সেই সমস্যাই কাল হয়ে দাঁড়াল। ১০ জন নিয়ে ম্যাচ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি।

৮৮ মিনিটে আন্নাদুর্দিয়েভ গোল করে আর্কাদাগকে সমতায় ফেরান। আর অতিরিক্ত সময়ের ৯০+৬ মিনিটে হাইডিরো প্রভসুখন গিলের ভুলের সুযোগ নিয়ে ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ করেন। ব্রুজ়োর ছেলেরা সাহসী ফুটবল খেললেও শেষ পর্যন্ত সংখ্যা-দুর্বল দল নিয়ে শক্তিশালী আর্কাদাগের বিরুদ্ধে টিকে থাকা সহজ ছিল না। এই হারে ইস্টবেঙ্গলের এশীয় মঞ্চের স্বপ্ন শেষ হলেও নতুন মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিশ্রুতিই হয়তো এখন লাল-হলুদ সমর্থকদের একমাত্র সান্ত্বনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.