প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাম মন্দিরের স্মারক ডাক টিকিট প্রকাশ করলেন। ২২শে জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী মোট ৬টি ডাকটিকিট প্রকাশ করলেন। এই ৬টি ডাক টিকিটের প্রতিটিতেই রয়েছে আলাদা আলাদা ছবি। এর মধ্যে একটিতে রয়েছে প্রভু গণেশের ছবি। অন্য একটিতে রয়েছে প্রভু হনুমানের ছবি,আর একটিতে রয়েছে জটায়ুর,আর একটিতে রামমন্দিরের ছবি রয়েছে, একটিতে কেবতরাজ এবং অন্য একটিতে রয়েছে মা শবরীর ছবি।
প্রত্যেকটি ডাকটিকিই এক একটি আলাদা আলাদা ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। এই যে ডাকটিকিটগুলি ভগবান রামকে উত্সর্গ করে প্রকাশিত হয়েছে, সেগুলির একটি বই প্রকাশ করা হয়েছে। স্ট্যাম্পের নকশায় সংক্ষিপ্তভাবে রয়েছে রাম মন্দিরের বিভিন্ন অংশ।
এদিন এই ডাকটিকিটগুলি প্রকাশের পর প্রধানমন্ত্রী বলেন, “আজ, আমি ‘শ্রী রাম মন্দির প্রাণ প্রতিষ্টা অভিযান’ দ্বারা আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। আজ, শ্রী রাম জন্মভূমি মন্দিরের ৬টি স্মারক ডাকটিকিট এবং বিশ্বজুড়ে ভগবান রামের উপর জারি করা ডাকটিকিটগুলির একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আমি দেশের মানুষকে এবং সারা বিশ্বের সমস্ত রামভক্তদের অভিনন্দন জানাই।”







