গতকাল রাত্রে ঝড়ের তান্ডবে এলোমেলো বাড়ি ঘর, কোথাও ভেঙে পড়েছে মাটির বাড়ি, কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাউনি আবার কোথাও উড়ল শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ সব মিলিয়ে ঝড়ের তান্ডবে তছনছ সাঁকরাইল ব্লকের একাধিক এলাকা, বাড়ি ঘর ভেঙে পড়ার পাশাপাশি সাঁকরাইলের টিয়াকাটি,ধানঘোরী,ছোলাখালি,পাথরা সহ সাঁকরাইলের একাধিক এলাকায় রাস্তার ওপর ভেঙে পড়েছে গাছ !
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ঝাড়গ্রামের সাঁকরাইল, গোপীবল্লভপুর ,জাম্বনী ব্লকের বিস্তীর্ণ এলাকা, সোমবার সন্ধ্যা থেকেই ঘন কালো মেঘে ঢেকে যায় এলাকা শুরু হয় ঝড়ো হাওয়া সাথে বজ্রপাতসহ শিলাবৃষ্টি। কয়েক মিনিটের ঝড়ে রাস্তায় ভেঙে পড়ে গাছ ভেঙে পড়ে মাটির বাড়ি । বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা ,সোমবার সন্ধ্যা থেকে সাঁকরাইল ব্লক জুড়ে শুরু হওয়া ঝড়ো হাওয়ার দাপট যার জেরে সাঁকরাইলের যুগিশোল গ্রামে ভেঙে পড়ে গৃহস্থের মাটির বাড়ির দেওয়াল। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের সদস্যরা।







