টলিউড ইন্ডাস্ট্রি বর্তমানে বিভিন্ন ধরনের গল্প নিয়ে উঠে আসছে। প্রতিনিয়ত চেনা ছক ভাঙছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। গত বছর থেকে বড় পর্দায় নজর কেরেছে মিমি-আবিরের জুটি। এবছরে ফের দুজনে মিলে জুটি বেঁধে চলচ্চিত্র প্রেমীদের উপহার দিতে চলেছে এক অন্য ধরনের সিনেমা। এবার মিমি-আবিরের ‘আলাপ’ সিনেমার প্রথম লুক জনসম্মুখে এলো।
গত বছরের পুজোর সময় প্রকাশিত হয়েছিল মিমি-আবিরের অ্যাকশন ফিল্ম ‘রক্তবীজ’। সেই ছবির অ্যাকশন ও অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে এই জুটি। বর্তমানে মানুষের কাছে অন্যতম প্রিয় জুটি হয়ে উঠেছে। এই বছরেও মানুষের মন মাতাতে বড় পর্দা নিয়ে আসতে চলেছে ‘আলাপ’। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘আলাপ ছবির মোশন পোস্টার।
সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। পাশাপাশি সিনেমাটি পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকী। রোমান্টিক কমেডির ওপর হতে চলেছে ‘আলাপ’ ছবিটির গল্প। এমনকি এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীতের দায়িত্বে রয়েছে অনুপম রায়। পাশাপাশি এই অপেক্ষাকৃত সিনেমাটি বড় পর্দায় আসতে চলেছে আগামী ২৬ এপ্রিল।
এই সিনেমাটির প্রথম লুকে আবির এবং মিমিকে দেখা গেল এক অন্যরকম ভূমিকায়। সেই লুক প্রকাশিত হওয়ার পর আরো কৌতূহলী হয়ে উঠেছে চলচ্চিত্র প্রেমীরা। এমনকি ছবিটির মাধ্যমে বহুদিন পর পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প পেতে চলেছে দর্শক। মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তী ও আবির চ্যাটার্জি ছাড়াও থাকছে স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দা। এই সিনেমায় কাজ করতে চলেছে অনেক স্বনামধন্য শিল্পীরা। তবে এবার দেখার বিষয় রক্তবীজের মতো আলাপ মানুষের মন ছুঁতে পারে কিনা।







