জেলা

2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলা থেকে ছাত্র ছাত্রীদের সংখ্যা 26হাজারের মতন

সায়ন সেন, জলপাইগুড়ি: আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর জলপাইগুড়ি জেলার থেকে প্রায় 26000 ছাত্র ও ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যার মধ্যে ছাত্র রয়েছে প্রায় দশ হাজার পাঁচশো।আর ছাত্রী রয়েছে প্রায় ১৫ হাজার। মোট ভেনু থাকছে 97 টি। যার মধ্যে মেন সেন্টার ২১ টি ও সাব সেন্টার থাকছে ৭৬ টি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বছরের মাধ্যমিকের কনভেনার সুগত মুখার্জি বলেন গতবারের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী বেড়েছে। এ বছরও সিসি ক্যামেরা সহ যে ধরনের নিয়ম ছিল সেগুলোই থাকছে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকছে। থাকছে সিট বে ট ডাক্তারি পরিষেবা ও। তিনি আরও বলেন গতবছর হাতির হানায় এক ছাত্রের মৃত্যু হয়েছে । যা খুবই দুঃখজনক ছিল। আর তাই এই বছর বিভিন্ন জঙ্গল এলাকায় হাতি করিডোর চিহ্নিত করে ছাত্রছাত্রীদের শু বন্দোবস্ত করে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার উদ্যোগ নেবে পর্ষদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.