জেলা

নতুন রাস্তার ধারে গার্ডওয়াল না করায়, ঠিকাদার সংস্থার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের শুগুলা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর থেকে চারঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা রাজ্য পুর্ত দপ্তরের অধীনে এই রাস্তার কাজ শুরু হয়েছে বরাদ্দ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা কাজ শুরু হয়েছে ০১/১২/২০২৩ সালে। এই রাস্তার কাজ শেষ হবে ২৪ /০৩ ২০২৫ সালের সেই মতো ঠিকাদার সংস্থা কিন্তু রাস্তার কাজ শুরু হওয়ার তিন মাসের মধ্যে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।

তাদের দাবি শ্রীনাথপুর একটি রাস্তার গাডোয়াল করার কথা ছিল সেই মতো মাটি কাটা হয়েছিল যার কারণে জমির ফসল নষ্ট হয়েছে। সেই গাড়োয়াল না করে রাস্তার কাজ করছে ঠিকাদার সংস্থা । সগুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রদীপ্ত মণ্ডল বলেন ,সরকারি সিডিউল দেখানো হয়নি কি পরিমান চওড়া লম্বা কত ইঞ্চি উচ্চতা ঠিকাদার সংস্থা ইচ্ছামত কাজ করছে । রাস্তা তৈরি করা সরঞ্জাম ইট পাথর বালি রোলার সব আটখানা থাকবে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে কাজ হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে অন্যদিকে গ্রামবাসীদের দাবি ছিল গাড়োয়াল করতে হবে সেটা করছে না পাশাপাশি। কোন সরকারি সিডিউল মানা হচ্ছে না তাই স্থানীয় গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত গাড়ওয়াল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। প্রতিবাদ বিক্ষোভের ফলে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে দেয় ইতিমধ্যে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.