সারা রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকার নিয়ে এলো আবারও এক সুখবর। কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে মিড ডে মিল প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আবারো সেই মিড ডে মিলের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যায়।
নিয়োগকারী সংস্থা:- পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন রাজ্যে বিডিও অর্থাৎ ব্লক অফিসের পক্ষ থেকে মিড ডে মিল প্রকল্পের আওতায় গ্রুপ সি পদের কর্মী নিয়োগ হবে।
আবেদন প্রক্রিয়া:-
১) সংস্কৃত পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে কারণ অনলাইনের কোন ব্যবস্থা নেই।
২) অফিশিয়াল নোটিসটিকে প্রথমে ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
৩) এরপর নোটিফিকেশনের দু’নম্বর পেজে বায়োডাটা আকারে একটি পেজ দেখা যাবে।
৪) সেগুলি প্রিন্ট আউট করে নিজের সমস্ত ডকুমেন্টস ঠিক মতন জায়গায় ভর্তি করতে হবে।
৫) নিজের শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেল অ্যাটেস্টেড করে একটি খামের ভেতর বায়োডাটা সহ সমস্ত ডকুমেন্টস ভরে রাখতে হবে।
শূন্যপদের নাম:- আবেদনকারীরা যে শূন্য পদের জন্য আবেদন করবেন সেটি হল ডেল্টা এন্ট্রি অপারেটর ওয়ান।
শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে উক্ত পদে আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।
বয়সের পরিসীমা এবং বেতনের পরিমাণ :- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং প্রতিমাসে বেতন হবে ১৩০০০ টাকা।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
ভোটার কার্ড
আঁধার কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
প্রাসঙ্গিক বিষয়ে কাজের প্রমান পত্র
বাসস্থানের প্রমান পত্র
জাতিগত সংশাপত্রের প্রমান
পাসপোর্ট সাইজের ছবি
আবেদনের শেষ তারিখ এবং ঠিকানা:- উক্ত পদের জন্য আবেদন পত্র ইতিমধ্যেই জমা নেয়া শুরু হয়ে গিয়েছে যা চলবে আগামী ২৬ শে এপ্রিল ২০২৩ বিকেল পাঁচটা পর্যন্ত এবং আবেদনের ঠিকানা হলো-
The office of the block development
Officer,Naihati-ll development
Block, Lohapur, Birbhum.







