স্বাস্থ্য

পিজি হাসপাতালের পর রাজ্যবাসী পেতে চলেছে ঝাঁ চকচকে ওয়ার্ড কেবিন -সহ ফাইভ স্টার সুবিধা কলকাতা মেডিকেল কলেজে

সময় 365:- সরকারি হাসপাতালে ভর্তি হতে শুনলেই রোগীরা আতঙ্কে পড়ে যান। সেই নোংরা অপরিচ্ছন্ন একটা ঘর চোখের সামনে ভেসে ওঠে। বর্তমানে রাজ্য সরকারের হাসপাতাল গুলি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষেবায় ও আগের থেকে অনেক ভালো।কলকাতা মেডিকেল কলেজ সেখানে অনেকটাই এগিয়ে। এবার সেখানেই ভি আই পি কেবিন তৈরি হতে চলেছে। ঝা চক চকে ওয়ার্ডের পুরো ফাইভ ষ্টার হোটেলর পরিষেবা উপভোগ করবেন রোগীরা।

সরকারি হাসপাতাল গুলিতে প্রাইভেট কেবিন খোলার কথা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা চলছিল। বাংলায় প্রথম পিজি হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে প্রাইভেট কেবিন তৈরি করা হয়। এইবার ঠিক সেরকমই কেবিন তৈরি হবে কলকাতা মেডিকেল কলেজে।

কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন,১ লা মার্চ থেকে হাসপাতালে ১০ তলায় প্রাইভেট কেবিন গুলো চালু হবে।এর কিছুদিন পরে ৯ তলাতেও একই রকম প্রাইভেট কেবিন খোলা হবে।রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ রায় বলেছেন, আউটডোরে মাত্র ২ টাকায় রোগী দেখা হয়। ভিআইপি কেবিল খোলা হলে সেখানে যা আয় হবে তা রোগীদের চিকিৎসাতেই কাজে লাগানো হবে।

কেমন হতে পারে এই প্রাইভেট কেবিন :- ভি আই পি পরিষেবা পাবেন রোগীরা। মেডিকেল কলেজের হাসপাতালে সুপার স্পেশালিটি বিল্ডিংএ ৯ এবং ১০ তলায় চালু হবে এমন কেবিন।জানলা দিয়ে দেখা যাবে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলী সেতু এবং অন্যদিকের কেবিনে উত্তর এবং পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চল দেখা যাবে।সকাল সন্ধ্যায় এমন সুন্দর রূপ দেখলে রোগীদের একঘেয়েমি কেটে মন ভালো হয়ে যাবে।

ভাড়া কেমন হতে পারে :- বেসরকারি নার্সিংহোম, হাসপাতালের তুলনায় কমই হবে। ডাক্তার নার্সের জন্য আলাদা ফ্রি গুনতে হবে না। ওষুধ ও রোগীর আত্মীয়রা ফেয়ার প্রাইস শপ থেকেই বাজারের থেকে অনেক কম দামে ওষুধ কিনতে পারবেন।

ডাবল অকুপেন্সি কেবিনে রোগী পিছু বেড ভাড়া পড়বে ২ হাজার টাকা।সিঙ্গেল কেবিনে আড়াইহাজার টাকা,২৬ টি এমন কেবিন খোলা হবে। সেখানে ডাক্তার ডাক্তারি পড়ুয়া, কর্মীদের জন্য কয়েকটি বেড সংরক্ষিত থাকবে। একটি রিজার্ভ থাকবে ভিআইপিদের জন্য। বাকি সবই সাধারনদের জন্য খোলা থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.