বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল শিবিরের হয়ে পথে নেমেছেন তিনি। এহেন আবহেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোটের পূর্বে আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কংগ্রেসকে একের পর এক নিশানা করে চলেছে গেরুয়া দল। এর আগে রাজ্যে এসে বিজেপি সভাপতি বলেন, ‘বাংলায় আবাস যোজনার টাকা খেয়ে নিয়েছে। কয়লা, বালি কিছুই ছাড়ছে না। বাংলার কি হাল করে ছেড়েছ দিদি?’ তরজা অব্যাহত।
অন্যদিকে, ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রের বাজেট নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, “নির্মলা জি যা বলেছেন, তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবেন। ব্যক্তিগত ইনকামে ছাড় আছে। অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাও বজায় থাকছে। সার্বিক ভাবে খুশি মানুষ।” উক্ত উক্তির প্রেক্ষিতে সরব বিরোধীরাও। এবং এই বাজেট নিয়ে তোপ দাগেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।







