খেলাধুলা

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো বাংলাদেশ

এশিয়া কাপ ২০২৩ আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই টুর্নামেন্ট পাকিস্তানে হবে কিনা তা নিয়ে ক্রমশই জটিলতা বেড়ে চলেছে। ভারতীয় ক্রিকেট সচিব সাফ জানিয়ে দেন পাকিস্তানে ম্যাচ খেলতে যাবে না ভারত। ফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিরপেক্ষ ভাবে এই খেলার আয়োজন করতে চলেছে।

বিকল্প নাম হিসেবে উঠে এসেছে বাংলাদেশ, UAE ও শ্রীলঙ্কার নাম। এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সেই সম্ভাবনায় জল ঢেলে দেন।

নাজমুল হাসান পাপন এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘ এশিয়া কাপের কোনো চেষ্টা করবে না বি সি বি। এই সময় বর্ষা হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে বাংলাদেশে। তবে টি টোয়েন্টি হলে একটা সুযোগ নেওয়া যেত। ৫০ ওভারের ম্যাচ হওয়ায় ঝুঁকি নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এশিয়া কাপের দায়িত্ব পেলেও তা শেষ করা কঠিন হয়ে যাবে। এই কারণে এশিয়া কাপ আয়োজনের কোনো আবেদন জানানো হবে না।’
আগে এই নিয়ে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহের মধ্যে একান্ত ভাবে মিটিং হয়। এরপরই জল্পনা শুরু হয় যে, পাকিস্তান থেকে সরছে এই টুর্নামেন্ট। তবে পাকিস্তানই এই এশিয়া কাপের দায়িত্ব নেবে। ফলে এই দেশই নিরপেক্ষ ভ্যেনু হিসেবে যেকোনো দেশকে বেছে নেবে। তবে অফিসিয়াল ভাবে কিছু ঘোষণা করা হয়নি। আগামী মার্চ মাসেই চূড়ান্ত ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.