সামনেই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ক্রিকেট দুনিয়ায় এই দুই তারকা টিমেরই বিশেষ খ্যাতি রয়েছে। দুই দেশের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ভারতের নাগপুর স্টেডিয়ামে। তবে বাইশ গজের এই পিচ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
গত ২ তারিখ থেকেই নাগপুরে প্র্যাক্টিস আরম্ভ করে দেয় ভারতীয় দল। এরই মধ্যে হঠাৎ পিচ বদলের নির্দেশ দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবারই প্রথম পিচ দেখে খুশি হননি ভারতীয় কোচ। কিছুটা শুকনো ঘাস থাকলেও পিচের সবুজ আভাস দেখে একেবারেই খুশি হননি তিনি।
গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সুযোগ আসলেও নিউজিল্যান্ডের কাছে ধাক্কা খায় তারা। তবে এই সিজনে সতর্ক থাকতে চলেছে ভারতীয় দল। কিছুটা টার্নিং পিচ চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়া অজিদের বিরুদ্ধে স্পিন মোকাবিলায় বেশি জোর দিচ্ছে। কারণ প্রথম থেকেই এই স্টেডিয়াম স্পিনারদের কাছে সুবিধাজনক ছিল।
২০০৪ সালে টেস্ট সিরিজের পরে অস্ট্রেলিয়ার কাছে কোনো টেস্ট ম্যাচ হারেনি ভারত। তবে ২০০৪ সালে নাগপুরের মাঠে প্রচুর ব্যাবধানে হেরে যায় ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নাগপুরেরই স্টেডিয়ামে। ফলে পিচের ছবি সামনে আসতেই কিছুটা অস্বস্তিতে কোচ দ্রাবিড়। আপাতত পিচ পরিবর্তনের কাজে নেমে পড়েছে স্টেডিয়াম কর্তারা।







