জেলা

ভয়াবহ আগুনের কবলে শিলিগুড়ির অদুরে অবস্থিত বৈকুপঠপুর ফরেষ্টে

ভয়াবহ আগুনের কবলে শিলিগুড়ির অদুরে অবস্থিত বৈকুপঠপুর ফরেষ্টে। আজ সকালেই প্রথম আগুন দেখতে পেয়ে যান এলাকার বাসিন্দারা। অনুমান কাঠ এবং পাতা থেকেই আগুন লাগে।

এক কর্মী জানালেন আমরা রোজ রাতেই আগুন দিয়ে পাতা পুড়াই। গতকাল গভীর রাতে কিভাবে আগুন লাগল বোঝাই যাচ্ছে না। কেউ পাতা জালানোর সময় এই দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তবে এবারে প্রচণ্ডভাবে আগুন ছড়িয়ে যায় চারিদিকে। আগুনের তীব্রতায় প্রচুর প্রানীর ক্ষতি হয়েছে বলে অনুমান বন দপ্তরের আধিকারিকদের।

এখনো পযর্ন্ত খবর আগুনকে আয়ত্যে আনা যায়নি। তবে আগুন নিভাতে প্রায় পঞ্চাশ টি দমকল কাজ করে যাচ্ছে। গতকাল রাতেই দমকল কর্মীরা ছুটে চলে আসেন। দমকলের কর্মীরা আপ্রান চেষ্টা করছেন আগুন নেভানোর। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন ছড়িয়ে গেছে গোটা এলাকায়।

এদিন আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মনে।তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে আগুনের তীব্রতা দেখে অনেকেই কাছে আসতে সাহস করছেন না বলে খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.