চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। পেস আক্রমণে ফিরেছেন দুই তারকা পেসার আনরিখ নর্খিয়া এবং লুঙ্গি এনগিডি। চোটের কারণে গোটা ঘরোয়া মরশুমে মাঠের বাইরে থাকা এই দুই বোলার আবারও আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াতে প্রস্তুত। নর্কিয়া গত সেপ্টেম্বরে শেষবার ওয়ানডে খেলেছিলেন, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অভিজ্ঞতা দলের বড় সম্পদ হবে। লুঙ্গি এনগিডি তার চোট কাটিয়ে সা২০ টুর্নামেন্টে দারুণ প্রত্যাবর্তন করেছেন। তাদের সাথে কাগিসো রাবাদা, মার্কো জানসেন এবং উইয়ান মুল্ডারের মতো পেসাররা আছেন। স্পিন আক্রমণে কেশব মহারাজ এবং তাবরাইজ শামসির উপস্থিতি দলের গভীরতা বাড়িয়েছে।
দলে বিশেষ চমক রাইয়ান রিকেলটন, টনি ডি জর্জি এবং ট্রিস্টান স্টাবস। অভিজ্ঞ ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন এবং অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে দলের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। তবে কুইন্টন ডি ককের অবসরের পর শুরুর দিকের ব্যাটিংয়ে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ রব ওয়াল্টার। দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ বি-তে প্রথম ম্যাচ খেলবে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। এরপর তারা ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং ১ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে। দুই সেমি-ফাইনাল ও ফাইনাল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাধ্যমে তাদের শিরোপা সংগ্রহ আরও সমৃদ্ধ করা। তাদের ব্যালান্সড দল এবং অভিজ্ঞতা এ যাত্রায় বড় ভূমিকা পালন করবে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রাইয়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন।







