বর্তমানে বলিউড বক্স অফিসে এক নতুন মাইলফলক তৈরি হয়েছে। নতুন ট্রেন্ড নিয়ে সালমান খান বললেন, এখনকার দিনে এক হাজার কোটি ক্লাব যে সিনেমা পৌঁছাবে, সেই সিনেমাটিকে বক্স অফিসে সফল হিসেবে বলা যাবে। এই বিষয়ে আরো অনেক কিছু বললেন ভাইজান।
বৃহস্পতিবার বলিউড অভিনেতা সালমান খান বলেছেন যে ১০০ কোটি ক্লাবে প্রবেশ করা এখন অতীত। বর্তমানে কোন সিনেমা একহাজার কোটি ক্লাবে পৌঁছতে পারে, তবে সেই ফিল্মটি সফল হবে, সম্প্রতি এক নতুন মাইলফলক তৈরি করেছে বলিউড। এর উদাহরণ হলো সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘জওয়ান’। তার আগে মুক্তি পাওয়া সানি দেওলের ‘গদর ২’।
গিপ্পি গ্রেওয়াল অভিনীত পাঞ্জাবী ছবি ‘মওজাঁ হি মওজাঁ’ (Maujaan Hi Maujaan) ছবির ট্রেলার লঞ্চে এসে ৫৭ বছর বয়সী অভিনেতা একথা বলেছেন।তিনি বলেন, ‘এই ১০০ কোটির সীমা এবার তলানিতে ঠেকবে। এখন পাঞ্জাবী ইন্ডাস্ট্রি, হিন্দি ইন্ডাস্ট্রি, প্রত্যেক ইন্ডাস্ট্রির জন্য সমস্ত ছবিই ৪০০-৬০০ কোটির ওপরে চলে যাচ্ছে। প্রত্যেক মারাঠি ছবিও এই ধরনের আয় করছে।’সমীপ ক্যাং পরিচালিত ‘মওজাঁ হি মওজাঁ’ হলো একটি পারিবারিক ছবি। এই ছবি ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।







