জেলারাজ্য

২৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল পশ্চিম মেদিনীপুর জেলা আদালত

২০১০ সালের ১৫ই ফেব্রুয়ারী শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে থাকা EFR ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়ে গুলি করে, ক্যাম্পে আগুন লাগিয়ে ২৪ জন EFR জওয়ানকে নৃশংস ভাবে হত্যা করে। জওয়ানের পাল্টা প্রতিরোধে ৫ জন মাওবাদী মারা গিয়েছিল। এই ঘটনায় তৎকালীন সময়ে আলোড়ন পড়েছিলো গোটা দেশ জুড়ে। ঘটনার পরেই তুলে দেওয়া হয়েছিল EFR ক্যাম্প। সেই EFR ক্যাম্পের অদূরে শিলদাতে করা হয় রাজ্য পুলিশের স্ট্রাকো ক্যাম্প। জঙ্গল মহলে মাওবাদী হামলায় এতো নৃশংস হত্যা এর আগে কখনো হয়নি এরাজ্যে। রাত্রী ৯ টা নাগাদ এই ক্যাম্পে হামলা চালিয়েছিল সশস্ত্র মাওবাদীরা। একের পর এক জওয়ানকে নৃশংস ভাবে গুলি করে ক্যাম্পে লাগিয়ে দেওয়া হয়েছিল আগুন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছিল দুই জওয়ান, উদ্ধার হয় মোট ৫ জন। লুট হয় পুলিশের অস্ত্রশস্ত্র। এর পরেই শুরু হয় পুলিশের তদন্ত। মামলায় মোট ২৪ জন মাওবাদীদের নামে অভিযোগ করা হয়েছিল। মামলায় প্রথম মাও নেতা রঞ্জন মুন্ডা গ্রেপ্তার হয় তারপর গ্রেপ্তার হয় এক মাও নেত্রী। অধরা ছিলো মাও নেত্রী সুচিত্রা মাহাত, যদিও পরে পুলিশের কাছে আত্ম সমর্পণ করে এই সুচিত্রা।

প্রথমে এই মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে। পরর্বতীতে সেই মামলার শুনানি শুরু হয় পশ্চিম মেদিনীপুর আদালতে। সেই মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলো পশ্চিম মেদিনীপুর আদালত। জেলবন্দী ১৪ জন মাওবাদীকে তোলা হয় ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম সাহির এজলাসে। এছাড়াও বাকি 9 জন যারা জামিনে মুক্ত রয়েছেন, তারাও আদালতে হাজির হয় । বিচারক এ দিন অভিযুক্ত ২৪ জনের মধ্যে ২৩ জনকে দোষী সাব্যস্ত করেন। ইতিমধ্যে একজন এর মৃত্যু হয়েছে, সুদীপ চংদার নাম এক মাওবাদী নেতার। অভিযুক্ত ২৩ জনকেই যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল পশ্চিম মেদিনীপুর জেলা আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.