রাজ্য

এখনো ঘোষণা হয়নি নির্বাচন। তার আগেই কালিয়াচকে আসলো এক কোম্পানি সিআইএসএফ জওয়ান।

শুক্রবার রাত নটা নাগাদ কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএফ বাহিনী।লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কালিয়াচক এলাকায় রুট মার্চ শুরু হবে শনিবার থেকেই। এদিন রাতে পলিটেকনিক কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়। যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে। এখনো ছুটি ঘোষণা করা হয়নি। তাই কালিয়াচক পলিটেকনিক কলেজের পাশের বিল্ডিংএ আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয়।

কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচকে পাঠানো হয়েছে। পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানির দল এখানে আসবে। কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.