দুপুর ২টোয় নিজের সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠক সামিল হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টার কিছুক্ষণ পর কলকাতা হাইকোর্টে পৌঁছন অভিজিৎ। পরবর্তীতেই, রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠান বলেই সূত্রের খবর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রাজনীতির ময়দানে নামার পরিকল্পনা তাঁর। যদিও অভিজিটজ কোন দলে যোগ দেবেন সেই বিষয়টি এখনও খোলসা করেননি। তবে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।







