কোচবিহারের সভা থেকে বিজেপি কে একাধিক বার নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকেও কটাক্ষ করলেন।
এদিন অভিষেক বলেন, ” একটা পঞ্চায়েত, একটা সাংসদ জিতে আর কয়েকটা বিধায়ক জিতে বিএসএফ গুলি করে তরুণ রাজবংশী তরতাজা যুবক মারা যায়, নদী ভাঙ্গন রুখতে পারেনা। বাংলা আবাস যোজনায় ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রেখেছে। বিজেপি পঞ্চায়েত প্রধানের স্বামী বাড়ি পাচ্ছেন। একটা পঞ্চায়েত এই অবস্থা হলে বাকি পঞ্চায়েত গুলিতে কি হবে। মে মাসে বাংলাতে হেরেছে আর সেপ্টেম্বর মাসে পেট্রল -ডিজেলের দাম কমেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”আমাদের দলে যে আবর্জনা গুলো ছিল, সেগুলোকে আমরা বার করে দিয়েছি। আমরা বিশ্বাস করি দুষ্ট গরু থেকে থেকে শূন্য গোয়াল ভালো। মানুষ সেই লোকটাকে বিজেপি সাংসদ করে সংসদে পাঠিয়েছেন। এর আমি শেষ দেখে ছাড়বো। এই জেলার দায়িত্ব আমি কাধে তুলে নিয়ে যাচ্ছি “।
অভিষেক আরও বলেন,”কেউ যদি পরিচয় দেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। তাহলে তাকে দাঁড় করিয়ে এক ডাকে অভিষেককে ফোন করবেন। কেউ আমার লোক নন। সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। আমি আমার নম্বার দিচ্ছি। আপনাদের যেকোন উপদেশ থাকলে সরাসরি আমার নম্বারে ফোন করুন।আমার নাম্বার৭৮৮৭৭৭৮৮৭৭।”







