ক্রিকেটে সীমিত ওভারের যতটা ভালো, পাঁচ দিনের ফরম্যাটে ততটা নন। এমন সমালোচনা চলছিল তাঁকে নিয়ে।
এমনও বলা হচ্ছিল টেস্ট ফরম্যাটে তিনি ব্যর্থ হচ্ছেন । ধরমশালায় সেঞ্চুরি হাঁকালেন সেই শুভমান গিল। শতরানের পরে গিলের উদযাপন দেখে স্ট্যান্ডে বসা তাঁর বাবা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না।
ছেলে পঞ্চাশ করার পরে লখীন্দর গিলকে ক্যামেরা ধরে। সেই সময়ে বিশেষ প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি শুভমানের বাবাকে । শোয়েব বশিরকে বাউন্ডারি হাঁকিয়ে গিল সেঞ্চুরি করার পরে তাঁর বাবাও স্থির থাকতে পারেননি । তিনি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। শূন্যে হাত ছুঁড়তে থাকেন।
তিনি গর্বিত গিলের বাবার মুখ দেখে বোঝা যাচ্ছিল । তাঁর মুখে খেলা করছিল স্মিত হাসি। ওই হাসি বলে দিচ্ছিল তিনি ছেলের সেঞ্চুরি দেখে কতটা তৃপ্ত ।
সেঞ্চুরির পরে হেলমেট খুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভমান গিলকে উদযাপন করতে দেখা যায় । লখীন্দরই প্রথম কোচ শুভমানের। তিনি খুব কড়া ছিলেন । অল্প রানে শুভমান আউট হয়ে গেলে, রানে ফেরার জন্য ছেলেকে কঠিন পরামর্শ দেন লখীন্দর গিল। ধরমশালা টেস্টের আগেও শুভমান নিশ্চয় বাবার কাছ থেকে পরামর্শ পেয়েছিলেন ।







