খেলাধুলা

কোন অঙ্কে ইস্টবেঙ্গল সেরা ছয়ে থাকতে পারে, প্লে অফের আশাএখনও শেষ হয়নি

সুপার কাপে দেখা গিয়েছিল ‘সুপার’ ইস্টবেঙ্গলকে । কিন্তু তার পর থেকেই লাল-হলুদের গ্রাফ পড়তির দিকে। কার্লেস কুয়াদ্রাতের ছন্দপতন ঘটে দলের খেলায়। সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ইস্টবেঙ্গলকে দেখে অনুপম রায়ের গান আমি আবার ক্লান্ত পথচারী বলেই মনে হচ্ছে।

ইস্টবেঙ্গল বাকি চারটি ম্যাচ থেকে কি প্লে অফের ছাড়পত্র জোগাড় করে নিতে পারবে?
ইস্টবেঙ্গল আইএসএলে প্লে অফ ভাগ্য এখন শুধুমাত্র নিজেদের হাতে নেই। আরও তিনটি দলের উপর লাল-হলুদের ভাগ্য নির্ভর করে রয়েছে । নিজেদের জয় ছাড়াও বাকি তিনটি দল কী করছে, সে দিকেও তাকিয়ে থাকতে হবে কুয়াদ্রাতের দলকে।

এখনও চার ম্যাচ বাকি লাল-হলুদের। ইস্টবেঙ্গলের ১০ মার্চ সামনে মোহনবাগান। ৩ এপ্রিল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ৭ এপ্রিল কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে বেঙ্গালুরু। ১০ এপ্রিল ইস্টবেঙ্গল-পাঞ্জাব এফসি ম্যাচ ।
এই চারটি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল যদি একটি ম্যাচেও হার মানে, তাহলে প্লে অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে ক্লেটনদের। এই চার ম্যাচে জিতলেও ইস্টবেঙ্গলের জন্য প্লে অফের দরজা খুলে যাবে, এমন নয়। নর্থ ইস্ট ইউনাইটেড, চেন্নাইয়িন এবং জামশেদপুর এফসি-র দিকে ইস্টবেঙ্গলকে কড়া নজর রাখতে হবে ।
নর্থইস্ট ইউনাইটেডকে বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত পাঁচ পয়েন্ট খোয়াতে হবে। বৃহস্পতিবারই নর্থ ইস্টের সামনে পাঞ্জাব এফসি। ম্যাচ বাকি মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন ও ওড়িশার বিরুদ্ধে।
ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়িন-এর শেষ পাঁচটি ম্যাচের দিকেও। কুয়াদ্রাত বাহিনীকে সেরা ছটি দলের মধ্যে জায়গা করতে হলে পাঁচটি ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট নষ্ট করতে হবে চেন্নাইকে।
অন্যদিকে, জামশেদপুরকেও শেষ চার ম্যাচ থেকে অন্তত দু’পয়েন্ট নষ্ট করতে হবে।
বিষয়টা হল, অনেক যদি কিন্তুর উপরে নির্ভর করে রয়েছে ইস্টবেঙ্গলের প্লে অফ ভাগ্য। কী হবে তার উত্তর দেবে সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.