বৃহস্পতিবার রাতে ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় এসি কামরা থেকে এক টিকিটবিহীন যাত্রীকে আটক করে আসানসোলের আরপিএফের জওয়ানরা।হাওড়া গামী গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা।
আরপিএফের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আসানসোলের আয়কর দপ্তরে এই খবর দেওয়া হয়। এরপর আয়কর দপ্তরের আধিকারিকরা এসে সব টাকা বাজেয়াপ্ত করেন। আয়কর দপ্তরের তরফে ঐ যুবককে সমন ধরিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।লোকসভা ভোট ঘোষণার আগেই ট্রেন থেকে এত পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।







