আবারো শিরোনামে হাথরস । এবার উত্তর প্রদেশের হাথরসে , বিকৃত মস্তিষ্কের বলি , ছোট্ট এক শিশু । স্কুলের ডিরেক্টরই প্রাণ কেড়ে নিলো ছোট্ট পড়ুয়ার ! জানা গেছে, স্কুলের নাম – ডাক প্রতিপত্তি বাড়াতেই , ওই ছোট্ট পড়ুয়াকে বলি দিয়েছেন স্কুলের ডাক্তার । এমনকি এই কাজে তাকে সহযোগিতা করেছেন , খোদ স্কুলের শিক্ষকরাই । এই অমানবিক ঘটনা প্রকাশ্যে আসতেই, শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে । ঘটনায় অভিযুক্ত ডিরেক্টর সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে । হাথরসের রাসগাওয়ান এলাকায় , একটি বেসরকারি স্কুলের হোস্টেলে , ওই পড়ুয়াকে খুন করা হয় । সূত্রের খবর , আবাসিক স্কুলের হোস্টেলেই থাকতো দ্বিতীয় শ্রেনীর ওই পড়ুয়া ।
পুলিশ সূত্রে খবর , ওই ছোট্ট পড়ুয়ার অভিভাবককে সোমবার স্কুলের তরফে ফোন করে জানানো হয়ে , দ্বিতীয় শ্রেনীর ওই পড়ুয়া , গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছেন । মৃত পড়ুয়ার অভিভাবকরা তড়িঘড়ি স্কুলে আসলে , তাদের জানানো হয় , স্কুলের ডিরেক্টর নিজ গাড়িতে করে , ওই পড়ুয়াকে ডক্টরের কাছে নিয়ে গেছেন । কিন্তু একধিক হাসপাতালে খোজ নেওয়া হলেও , কোনো জায়গাতেই ওই পড়ুয়ার খোজ পাওয়া যায় নি । এবং অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর , ওই অভিযুক্ত ডিরেক্টরের গাড়ি থেকেই উদ্ধার হয় , মৃত শিশুর দেহ ।
মৃত শিশুর পরিবারের তরফে , পুলিশের কাছে অভিযোগ জানানো হলে , শুরু হয় তদন্ত । তদন্তে নেমে , জেরা করে পুলিশ জানতে পারে , কোনো অসুস্থতায় ওই শিশুর মৃত্যু হয়নি । আসলে কালা জাদুর বলি হয়েছে ওই শিশু । জানা গেছে , কালা জাদুতে বিশ্বাস করেন ওই স্কুলের ডিরেক্টর । কোনো এক তান্ত্রিকের কথা শুনে , তিনি ওই শিশুকে বলি দেন , যাতে স্কুলের ভালো নাম ডাক হয় । এমনকি জানা গেছে , ওই ডিরেক্টরের বাবাও হত্যা পরিকল্পনায় সামিল ছিলেন । তাদের সাহায্য করেন স্কুলের তিনজন শিক্ষক । স্কুলের পাশের টিউবয়েলের সামনেই নাকি ওই শিশুকে হত্যা করার পরিকল্পনা ছিল তাঁদের । কিন্তু শিশুটিকে হোস্টেল থেকে বের করে আনতেই , সে চিৎকার শুরু করে , ফলে পরিকল্পনা ভেস্তে যায় । বাধ্য হয়ে হোস্টেলের ভিতরেই গলা টিপে খুন করা হয় ওই দ্বিতীয় শ্রেনীর পড়ুয়াকে । পুলিশ সূত্রে জানা গেছে , আগে আরো এক পড়ুয়াকে বলি দেওয়ার চেষ্টা করা হয়েছিল , কিন্তু সেই চেষ্টা ব্যাহত , তারপরেই অভিযুক্তদের বিকৃত মস্তিষ্কের শিকার হন ওই দ্বিতীয় শ্রেনীর পড়ুয়া ।







