রাজনীতি

‘শুভেন্দু মারলে বাঁচতেন না’, মুখ্যমন্ত্রীর ‘চোট’ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যে শিশির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট প্রসঙ্গে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের বিরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়েরপায়ে চোটের বিষয় টেনে বিস্ফোরক মন্তব্য করেন একদা তৃণমূলের নেতা শিশির। তাঁর উবাচ, ‘ভোট এলেই আহত হন। বিরুলিয়াতে নাকি শুভেন্দু মেরেছে। আরে শুভেন্দু মারলে মমতা বাঁচতেন না।’

এহেন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘সাংসদ শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করে তাঁর ছেলের পথ অনুসরণ করেছেন। অদ্ভুত গর্বের সঙ্গে তিনি পরামর্শ দিলেন যে যদি তার ছেলে শুভেন্দু অধিকারী এবং তার সহযোগীরা তাঁকে আক্রমণ করত, তাহলে সে বাঁচতে পারত না।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার একডালিয়ায় অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পর ঘরেই পড়ে যান মুখ্যমন্ত্রী। কপালে চোট পান। চারটে সেলাই পড়ে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলে। বর্তমানে সুস্থ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.