রাজ্য

অপসারিত হলেন রাজীব কুমার,রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়!

সোমবার দুপুরে এক নির্দেশিকায় রাজীব কুমারকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির পদ থেকে অপসারণ করে জাতীয় নির্বাচন কমিশন। তাঁকে নির্বাচন সংক্রান্ত কোনও পদে রাখা যাবে না বলেও নির্দেশ দেয় তারা।

রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সহায়৷ এ দিনই রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ তার পরই বিবেক সহায়ের নাম নতুন ডিজি হিসেবে প্রস্তাব করে নির্বাচন কমিশনে পাঠায় রাজ্য প্রশাসন৷ সেই নামে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷

১৯৮৮ ব্যাচের IPS আধিকারিক বিবেক সহায়কে ২০২৩ সালের ১ নভেম্বর ডিজি সিজি হোমগার্ড পদে বদলি করা হয়। তার আগে ডিজি প্রভিশনিং পদে ছিলেন তিনি। এদিন রাজীব কুমারের অপসারণের পরে যে পুলিশ আধিকারিকদের নাম উঠে আসছিল তার মধ্যে ছিলেন না বিবেক সহায়। সূত্রের খবর, রাজ্য সরকার বিবেক সহায়ের নাম জাতীয় নির্বাচন কমিশনকে সুপারিশ করে রাজ্য সরকার। রাজ্যের সুপারিশ গ্রহণ করে কমিশন। তবে রাজ্যের তৎপরতায় অনেকে মনে করছেন, রাজীব কুমারকে যে নির্বাচন ঘোষণা হলে যে কোনও দিন সরিয়ে দেওয়া হতে পারে তা বিলক্ষণ জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগে থেকেই বিকল্প বেছে রেখেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.