ক্রাইম

সাবধান: পুলিশ পরিচয় দিয়ে whatsapp কলের মাধ্যমে চাওয়া হচ্ছে টাকা

whatsapp কলের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে দাবি করা হচ্ছে টাকার। দাবি করছেন একজন অচেনা মানুষ, যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি পুলিশ। কেন টাকার দাবি করছেন তিনি, তা অবশ্যই স্পষ্ট নয়। ভুয়ো ব্যক্তির টাকার দাবিকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কে এই ব্যাক্তি যিনি পুলিশের পরিচায় দিয়ে বা অন্য পরিচয় দিয়ে টাকার দাবি করছে?
জানা গেছে, বেশ কয়েকদিন থেকেই জলপাইগুড়ি শহরে বাসিন্দাদের কাছে একটি অচেনা নাম্বারে ফোন আসছে। এরপর পুলিশের পরিচয় দিয়ে টাকার দাবি করা হচ্ছে বলে অভিযোগ। জলপাইগুড়ি শহরের অশোকনগর এলাকার ব্যবসায়ী প্রদীপ চন্দের কাছে এরকমই একটি ফোন আসে। ফোনে পুলিশের পরিচয় দেওয়া হয় এবং ঐ ব্যবসায়ীর ছেলে একটি অপরাধের সাথে যুক্ত রয়েছে এবং বিষয়টি মেটানোর জন্য টাকা চাওয়া হয়। যদিও এই সমস্ত ঘটনায় বাসিন্দাদের সচেতন হওয়ার কথা বলেছেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.