কলকাতা

চলন্ত ট্রেন থেকে লাইট পোষ্টের ধাক্কায় আহত দুই যুবক

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।

চলন্ত ট্রেন থেকে লাইট পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত দুই যুবক। সোদপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আগরপাড়া স্টেশন ঢোকার আগে রেললাইনের ধারে পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর ভাবে আহত হয় দুই যুবক।

স্থানীয় সূত্রে খবর, টিটাগর স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন ওই দুই যুবক। কিন্তু শিয়ালদহ গামী ডাউন ট্রেনে দরজার ধারে দাঁড়িয়ে থাকাকালীন রেললাইন লাগোয়া এক পোস্টে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পরে ওই যুবকরা। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে রেলের আধিকারিকদের দ্রুত তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্বার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.