দেশ

৬ বছর পর , সংসদের অধিবেশন রবিবার ! রীতি বজায় রাখতে মোদী সরকারের বিশেষ পদক্ষেপ

২০১২,২০২০ এর পর এবার ২০২৬ । প্রায় ৬ বছর পর , সংসদের অধিবেশন বসতে চলেছে রবিবার । প্রথা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের বেনজির সিদ্ধান্ত।

উল্লেখ্য , মোদী সরকার আসার পর থাকে , প্রতি বছর , অর্থমন্ত্রী বাজেট পেশ করেন পয়লা ফেব্রুয়ারিতে। আর এই বছর , ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পড়েছে রবিবার। কিন্তু রবিবার সাধারণত , অধিবেশন বসে না সংসদে । কিন্তু নিজেদের রীতি বজায় রাখতে মরিয়া বিজেপি , যার জেরে , এবার সব থাকলে , রবিবারই বসবে অধিবেশন এবং বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

২০১৭ সালের পূর্বে, বাজেট পেশ হতো ফেব্রুয়ারী মাসের শেষ দিনে । কিন্তু মোদী সরকারের সময় থেকে , বদলায় সেই রীতি । মোদী সরকারের সময় থেকে , ১ ফেব্রুয়ারি হয় বাজেট পেশ । আর সেই রীতি বজায় রাখতেই ২৬ এও অধিবেশন বসতে চলেছে রবিবার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.