বিনোদন

দোলের শুভ দিনেই এল বিরাট সুখবর৷ বাবা হলেন ইমন, ছেলে হল না মেয়ে?

গায়ক ইমন চট্টোপাধ্যায় বাবা হলেন। পুত্র সন্তান হয়েছে তাঁর। দোলে প্রকাশ্যে আনলেন সুখবর।

দোলের দিন দুপুরে ইমন চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর হাতের উপর তাঁর স্ত্রী ঋতুপর্ণার হাত এবং সবার উপর সেই একরত্তির মুঠোবন্দি হাত দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে ইমন চট্টোপাধ্যায় লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের জীবন আরও উজ্জ্বল হয়ে উঠেছে ছোট্ট ঈশ্বরের দূতের আগমনে। আমাদের ছেলে হয়েছে। আমরা মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য। ধন্যবাদান্তে ইমন এবং ঋতুপর্ণা।’

ছবির ক্যাপশনে ইমন লেখেন- ‘এই দোলে ঈশ্বর আমাদের জীবনের শ্রেষ্ঠ রং উপহার দিয়েছেন৷ শুভ দোলযাত্রা সকলকে৷’ তবে দোলের দিন প্রথম ছেলের হওয়ার সুখবর জানালেও ১১ মার্চ বাবা হয়েছেন ইমন৷ ইমনের এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে অনুরাগীরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.