রাজনীতি

‘যার তার মেয়ে হওয়া ঠিক নয়, বাপ ঠিক করুন’, ফের মুখ্যমন্ত্রীর প্রতি বিস্ফোরক দিলীপ

‘বাপ তো ঠিক করুন, যার-তার মেয়ে হওয়া ঠিক নয়’, এমনই ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক আক্রমণ করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা জবাবে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারাও।

মঙ্গলবার প্রাতভ্রমণে বেরিয়ে সিটি সেন্টার এলাকায় নিজের প্রচার সারেন দিলীপ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সম্পর্কে তাঁর উবাচ, ‘কীর্তি আজাদ কিছুই জানেন না। যে দিদির হাত ধরে তিনি এসেছেন তাঁর পা-ই টলছে এখন, তাঁর বাড়ির লোক তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না।’ দিলীপের সংযোজন, ‘বাংলা এখন ভাইপোকে চায়। দিদি গোয়ায় গিয়ে বলছেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলছেন ত্রিপুরার মেয়ে, আমি বলছি বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ভাল নয়।’

বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ ভিন্ন সময়ে কটু মন্তব্যে সামিল হয়েছেন। তাঁর সেসব মন্তব্য ঘিরে যথেচ্ছ আলোড়ন পড়েছে রাজনৈতিকমহলে। বিরোধীদের তোপ এসেছে বারংবার। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তারকা প্রার্থীদের উদ্দেশে তাঁর ‘রগড়ে দেব’ মন্তব্য মনে রেখেছে এখনও সবাই। আবার নির্বাচনী প্রচারে গিয়ে দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়ার পরও তিনি যখন হুইলচেয়ারে প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় দিলীপ খোঁচা দেন এই বলে যে, বারমুডা পরে বেরোন মমতা, তাহলে ভাঙা পা দেখানো যাবে। এবার তাঁর এহেন মন্তব্যও যথেষ্ট বিতর্ক ছড়াল রাজনীতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.