মুখ্যমন্ত্রী হয়েই একদম ফুল ফর্মে বিজয় থালাপতি । পূর্বেই ঘোষণা করেছিলেন বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা । এবার আরও বড় পদক্ষেপ , নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের । জানা গিয়েছে তামিলভূমে মদের দোকান বন্ধ করতে চলেছেন তিনি । তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ হতে চলেছে বলে খবর। মূলত মন্দির ও স্কুল চত্বরে যেসব মদের দোকান রয়েছে , সেগুলিকেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধ করে দিতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজয় থালাপতি।
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে , ” তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। যার মধ্যে ২৭৬টি মন্দিরের কাছে, ১৮৬টি দোকান শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি দোকান বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।”







