গত এক মাস ধরে বাংলাদেশ পরিস্থিতি স্পর্শকাতর। এই অবস্থায় সেখানকার হিন্দুরা অত্যাচারের শিকার বলে খবর আসছে। পার্শ্ববর্তী রাষ্ট্র যখন উত্তাল, ঠিক তখনই কি পদক্ষেপ নেবে ভারত, তা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সর্বদলীয় বৈঠক করে বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার।
সূত্রের খবর, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করা হয়। সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে, ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারের শিকার, তাদের সব রকম ভাবে রক্ষা করবে ভারত সরকার।
স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই পদক্ষেপ যে হিন্দু সমাজের মনে যথেষ্ট আশা তৈরি করেছে, তা বলার অপেক্ষা রাখে না। যারা ওপারে হিন্দু হয়ে প্রতি মুহূর্তে অত্যাচারের শিকার হচ্ছেন, তাদেরকে রক্ষা করবার জন্য যে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেই বিষয়টি প্রকাশ্যে আসায় কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।







