রাজ্য

অভিষেক-রাজ্যপাল-শুভেন্দু এবার জলপাইগুড়িতে, আহতদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন তিনি। আহতদের সঙ্গে সাক্ষাৎ করে কথাও বলবেন। এই পুরো বিষয়টি নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর-সহ একাধিক এজেন্সির সঙ্গে কথাও হয়েছে তাঁর।

অন্যদিকে, জলপাইগুড়ির উদ্দেশে রওনা হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। উল্লেখ্য, উত্তরবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি আরও কিছুদিন চলার সম্ভাবনা বর্তমান। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ঝড় এবং বৃষ্টি উত্তরের পাঁচ জেলা জুড়ে আরও অন্তত দু’দিন চলবে।

বিশেষভাবে উল্লেখ্য, প্রবল ঝড়ের জেরে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লকের বিশাল এলাকাজুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যার দরুন প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস তাঁর। জানান, নির্বাচনী আদর্শ আচরণবিধি মেনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.