আসন্ন লোকসভা ভোট। জোর কদমে চলছে রাজনৈতিক দলের র্যালি। তবে ভোট প্রচার চালাতে লাগবে পেট্রোল । এবার সেখানেই তৈরী হলো সমস্যা। গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটে বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। সেই কারনে লোকসভা ভোটের আগে পেট্রোল নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
গত তিন বছর আগে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। সেখানে পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে বেশ কিছু পরিমনে বকেয়া হয়েছে। এমনকি পঞ্চায়েত নির্বাচনের পর অতিবাহিত হয়েছে প্রায় ৮ মাস। সেই দুই নির্বাচনে পেট্রল-ডিজ়েলের খরচ বাবদ তৈরী হয়েছে বিপুল অঙ্কের টাকা বকেয়া। ইতিমধ্যে সেই বকেয়া নিয়ে পেট্রল পাম্পগুলি সরকারের কাছে তদ্বির করছে।
তাই এবার বকেয়া টাকা না মেটালে লোকসভা ভোটে তেল দিতে রাজি হচ্ছে না পেট্রল পাম্পগুলি। সেটা হলে আটকে যাবে লোকসভা নির্বাচনের প্রচার। সেই ক্ষেত্রে সমস্যায় পরবে শাসক দল। তাই প্রশাসনের পক্ষ থেকে হুগলি জেলার একাধিক পেট্রল পাম্পগুলিকে বলা হয়েছে ভোটের কাজের জন্য তেল দিতে।







