প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী। বেলেঘাটা সুভাষ সরোবরে মর্নিং ওয়াক করতে আসা পরিচিত কিংবা অপরিচিত প্রচুর মানুষের সঙ্গে নমস্কার, প্রতি নমস্কার এবং আড্ডা। সরোবর এলাকার ভিতরে থাকা শিব মন্দিরে বিশেষ পুজো। আরো একটি মন্দিরে খোল করতালে মাতলেন বিজেপি প্রার্থী তারপর চায়ের আড্ডা। অর্থাৎ একইসঙ্গে মর্নিং ওয়াকেই চায় পে চর্চা। বিজেপি ধাঁচেই প্রচারে তাপস রায়।
গতকাল তাপস রায় সম্পর্কে “নো কমেন্টস” বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ তার পাল্টা ৫০ প্রশ্নের ওপেন চ্যালেঞ্জ তাপসের।







