জেলা

কৃষ্ণনগরে কংগ্রেসের জেলা সভাপতি কে সঙ্গে নিয়ে ভোট প্রচার সিপিআইএম প্রার্থী এস এম সাদির

নাম ঘোষণা হওয়ার পরেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করেছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এস এম সাদি, তবে বৃহস্পতিবার সকাল থেকেই কংগ্রেস কর্মী সমর্থক এবং সিপিআইএম কর্মী সমর্থকদের একত্রিত করে কৃষ্ণনগর ঘূর্ণি বাজার এলাকায় ভোট প্রচার শুরু করলেন এস এম সাদি এদিনের এই প্রচার কে কেন্দ্র করে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন নদীয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা সহ একাধিক কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সিপিআইএম কর্মী সমর্থকেরা ভোট প্রচারে বেরিয়ে এই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন এস এম সাদি, তিনি জানান তৃণমূল দলটাই একটি দুর্নীতিগ্রস্ত দল তাই এবারের ভোটে আর তৃণমূল নয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হবে অপরদিকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইডির কেশ করা প্রসঙ্গে নদীয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা জানান ভারতবর্ষের গুরুত্বপূর্ণ স্থান পার্লামেন্টে একজন সাংসদ যখন স্ক্যামে জড়িয়ে যান সেটা অত্যন্ত দুঃখজনক ভারতবাসীর কাছে যদিও এদিনের এই প্রচার অভিযানকে ঘিরে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করার ডাকও দেন কংগ্রেস এবং সিপিআইএম দুপক্ষই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.