দীর্ঘ আট বছর হয়ে গেলেও এখনো স্কুল সার্ভিস কমিশন শিক্ষক পদের নতুন করে নিয়োগ হয়নি। বারবার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের বিষয়ে একাধিকবার পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলও এখনো পর্যন্ত কেন একটিও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া গেল না? চাকরি প্রার্থীরা রাজপথে প্রশ্ন তুলতে শুরু করেছে। তারই প্রতিবাদে আজকে তারা কালীঘাটের অভিযানে অংশ নেয়।
চাকরি প্রার্থীরা কোনরকম ভাবে কালীঘাটের উদ্দেশ্যে যাতে রওনা না দিতে পারে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে কোন রকম ভাবে চাকরিপ্রার্থীরা যাতে পৌঁছাতে পারে সেই কারণে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। তবে চাকরি প্রার্থীরা হাজরা মোড়ে আসলে তারা যখন কালীঘাটের উদ্দেশ্যে রওনা শুরু করে তখন আচমকায় পুলিশ তাদেরকে ধর পাকোড় করে প্রিজেন্ ভ্যানে করে লাল বাজার এর উদ্দেশ্যে নিয়ে যায়।







