রণবীর সিংহ বর্তমান বলিউড তথা ভারতের একজন প্রভাবশালী অভিনেতা। তার অভিনয়ের দক্ষতা তার ভক্তদের সবসময় মুগ্ধ করে তোলে। সাম্প্রতিক কালে রণবীর সিংহের জন্মদিনের উপহার হিসেবে তার ভক্তদের জন্য মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি আদিত্য ধর পরিচালিত‘ধুরন্ধর’-এর প্রথম টিজার। কয়েক ঘণ্টার মধ্যেই অভিনেতার লক্ষ লক্ষ অনুরাগীদের নজর কেড়ে নেয়। এর পরেই শুটিংয়ের কিছু গোপন তথ্য ফাঁস হয়েযায়। ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভ জানিয়েছেন, শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। কিন্তু শুটিং বন্ধ হয়নি। পরবর্তীতে তিনি জানিয়েছেন, ছবিতে দর্শকরা পাকিস্তানের রাস্তা ও গলি দেখতে পাবেন। কিন্তু দর্শকদের মনে প্রশ্ন আসছে, কিন্তু এটা কি করে সম্ভব?
সম্প্রতি পহেলগাঁও-কাণ্ডের পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ার ফলে ভারতে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারত। এমনকি এ দেশে পড়শি অভিনেতাদের শুটিং করাও নিষিদ্ধ। তাঁদের সোশ্যাল মিডিয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ভারতে।
এই প্রশ্নের জবাবে শিল্প নির্দেশক সাইনি জানিয়েছেন, পরিচালক আদিত্য কাজের সঙ্গে কোনও আপোস করতে রাজি নন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, না হয় এ দেশে, নয় বিদেশে পাকিস্তানের রাস্তা ও গলির নিখুঁত সেট তৈরি করে শুটিং করবেন। পরিচালকের এই চ্যালেঞ্জে সহমত জানিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি জানিয়েছেন, তিনি ইউটিউব থেকে, পুরনো কিছু সংবাদপত্র থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্বন্ধে জানতে পারেন। কিন্তু বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় বর্ষার পরিমাণ বেড়ে গেছে তাই মুম্বই জলমগ্ন। ভারী বর্ষণে শুটিং আটকে যাওয়ার সম্ভবনা বেশি। ফলে, এখানে সেট তৈরি করলে সেট নষ্ট হয়ে যেতে পারে। তখনই পরিচালক ও শিল্প নির্দেশক মিলে সিদ্ধান্ত নেন, থাইল্যান্ড এ সেট তৈরি করে শুটিং করা হবে। এবং সেই সেটে শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান অভিনেতা।
এর পর বিদেশে ১৫ জন সহকর্মীকে নিয়ে ৬ একর জমির উপরে রোজ ১২ ঘণ্টা খেটে‘পাকিস্তান’ গড়ে তোলেন সাইনি, যা ক্যামেরায় আসল পাকিস্তান বলে মনে করছেন দর্শকরা।







