সপ্তাহের শুরুতে বজায় রইল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সাময়িক সুস্থিতে বঙ্গবাসী। তবে আগামী দুই দিনে কিছুটা হলেও বাড়বে তাপমাত্রা। ফের ঈদের দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিলোত্তমায়। পাশাপাশি বইতে পারে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। সোমবার একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।
আজ সকাল থেকেই উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দিনভর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ,বীরভূম ,মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
তবে মঙ্গলবার ও বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। এমনকি বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশংকা ফিরতে পারে বৃহস্পতিবার। তবে প্রচন্ড তাপের হাত থেকে সাময়িক ভাবে রেহাই পাওয়ায় খুশি সাধারণ মানুষ।







