দেশরাজনীতি

নেহেরু চেয়েছিলেন জনগণের টাকায় বাবরি মসজিদ তৈরি করতে ! বাধা দিয়েছিলেন সর্দার প্যাটেল , বিস্ফোরক দাবী রাজনাথ সিংয়ের

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি দেশের জনগণের তাকে বানাতে চেয়েছিলেন বাবরি মসজিদ ? কার্যত এমনই দাবী তুলে , বিতর্ক উস্কে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের আরো বিস্ফোরক দাবী , নেহেরুর এই বাবরি মসজিদ তৈরির কাজে নাকি বাঁধ সেধেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী , রাজনাথ সিং ভদোদরায় , বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে গিয়ে ক্যানন , তিনি একজন উদারপন্থী এবং ধর্মনিরপেক্ষ নেতা ছিলেন। আর একথা বলতে গিয়েই বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে এনে , রাজনাথ সিং বলেন , “পণ্ডিত জওহরলাল নেহরু জনগণের টাকায় বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন। তাঁর সেই প্রস্তাবের বিরোধীয় সরব হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সরকারি টাকায় তিনি বাবরি মসজিদ নির্মাণের অনুমতি দেননি।”

তারপরেই সোমনাথ মন্দিরের পুনরুদ্ধারের প্রসঙ্গও টেনে আনেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান , “সোমনাথ মন্দিরের কাজে সরকারের থেকে একটি পয়সাও খরচ করা হয়নি। কারণ এই কাজের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল। একইভাবে, রাম মন্দির নির্মাণের জন্য এক টাকাও সরকারের খাতা থেকে খরচ করা হয়নি। এই কাজের পুরো খরচ দেশের জনগণ বহন করেছে। একেই বলা হয় প্রকৃত ধর্মনিরপেক্ষতা।”

রাজনাথ সিংয়ের মতে , অবিচার হয়েছে বল্লভভাই প্যাটেলের সঙ্গে। তার কথায় , “নেহরুর সঙ্গে মতভেদ সত্ত্বেও তিনি তাঁর সঙ্গে কাজ করেছিলেন কারণ তিনি মহাত্মা গান্ধীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। নেহরু ১৯৪৬ সালে কংগ্রেস সভাপতি হয়েছিলেন কারণ গান্ধীর পরামর্শে প্যাটেল তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। এতকিছুর পরও কিছু মানুষ ভারতের রাজনীতি থেকে সর্দার প্যাটেলের উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ইতিহাসের পাতা থেকে তুলে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.