ডিস্টিলারির কর্মচারী বহনকারী বাস খনিতে পরে নিহত হয় ১২ জন। ৩ মহিলা সহ ১২ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগরে দুর্গে। জানা যায় কেদিয়া ডিস্টিলারির ৪০ জন কর্মচারীকে নিয়ে কুমহারি থেকে ভিলাই ফেরার সময় বাসটি খনিতে পড়ে যায়। ঘটনায় নিহত হয় ১২ জন কর্মী। আহত হয়েছে ১৫ জন। ঘটনায় শোক প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই।
পুলিশ সুত্রে খবর, বাসে আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই তিনিও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “এই দুর্ঘটনায় ১১ কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আমি বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। দুর্ঘটনায় আহত কর্মচারীদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি”।







