গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করে চমক দিয়েছিলেন শ্রীরুপা মিত্র চৌধুরী।তাই মোদি শাহ জুটি আসন্ন লোকসভা নির্বাচনে সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর উপর ভরসা করেছেন। মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থীও করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরীকে।
উত্তরবঙ্গের বিজেপির একমাত্র মহিলা প্রার্থী তিনি। ফলে প্রতিদিনই ভোটারদের কাছে পৌঁছাতে নির্বাচনী প্রচারেও চমক রয়েছে তাঁর। সকাল হতেই জনসংযোগে ব্যস্ত মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী। কখনো টোটো চালিয়ে প্রচার। আবার কখনো জেলার একমাত্র বড় পাইকারি রথবাড়ি বাজারের ক্রেতা বিক্রেতার কাছে গিয়ে জনসংযোগ করলেন। বিজেপির মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি হাটে বাজারে তিনি রয়েছেন। শুধু ভোটের সময় নয়। ১৫৩বছরের পৌরসভায় এখনও অনেক পিছিয়ে। এলাকাবাসী সেই অভিযোগ তুলছেন। প্রচারে ব্যপক সাড়া রয়েছে।







