তিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। গারুলিয়ার লেনিন নগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, একাধিকবার বলেছিলাম সন্দেশখালি থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছবে।এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন। প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন। এপ্রসঙ্গে অর্জুন সিং বলেন, তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে। সরকার তৃণমূলের। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও গুন্ডারাজ কায়েম হয় কি করে। তাঁর দাবি, বিজেপিতে একটাও গুন্ডা নেই।
Read Next
November 7, 2026
শিল্পের দায় জ্যোতিবাবুর না বুদ্ধবাবুর? বিমান-শুভেন্দুর বয়ানে জোর চর্চায় বাম জমানার ব্যর্থতা
November 7, 2026
মধ্যরাতে ধুন্ধুমার! হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঘটনায় মুখোমুখি বিজেপি-তৃণমূল
November 6, 2026
নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রকাশ রাজ, শনিবার কোচিতে বড় গণ-বিক্ষোভের ডাক!
November 6, 2026
ফের শিবির বদল? ঋতব্রতকে ঘিরে জল্পনার মাঝেই নির্বাচন কমিশনকে চিঠি শামিমের, স্পষ্ট করলেন নিজের অবস্থান
November 6, 2026
ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধার, বিতর্কের মাঝেই সাংবাদিক বৈঠকে অভিষেক! পাশে বিধায়ক শামিম
November 6, 2026
সরিষায় টাকার পাহাড়: “ওটা ওদের এক ঘণ্টার আয়!” শুভেন্দুর তোপ, অভিষেকের দিকে
Related Articles
Check Also
Close







